Posts

Showing posts from October, 2025

ঐকমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে যা আছে

Image
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায়-সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ আজ (মঙ্গলবার, ২৮ অক্টোবর) দুপুরে সভাপতি মুহাম্মদ ইউনূসের হাতে এ সুপারিশ তুলে দেন। সুপারিশ হস্তান্তরের সময় উপদেষ্টা পরিষদের অন্য সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, মো. আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫-এ কী আছে— জুলাই সনদ কী এবং কেন প্রস্তাবিত? জুলাই সনদ বাংলাদেশের একটি প্রস্তাবিত রাজনৈতিক সনদ, যেখানে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে ঐক্যমত্য হওয়া সংস্কার প্রস্তাবসমূহের তালিকা অন্তর্ভুক্ত থাকবে। এটিতে রাজনৈতিক দলসমূহের সাক্ষর করার কথা রয়েছে। ঢাকায় জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়ার ওপর জাতীয় ঐকমত্য কমিশনের সভা। জুলাই ঘোষণাপত্র কী? জুলাই বিপ্লব ঘোষণাপত্র বা জুলাই ঘোষণাপত্র হলো বাংলাদেশের জ...